জাকির হোসেন সুমন : জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে সুইজারল্যান্ড এর লাজানে অনুষ্ঠিত হয়ে গেলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। লুজান (ভিডি) বাংলাদেশী ঐক্য পরিষদ এর আয়োজনে সংগঠনের সভাপতি সাইফুল ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুন্নবী পাটুয়ারী রিয়াদ এর সন্চালনায় পবিএ কোনআন তেলোয়াত এর মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়। সে সময় উপস্হিত ছিলেন জেনেভাস্হ জাতিসংঘে নিযুক্ত বালাদেশ মিশনের স্হায়ী প্রতিনিধি ওয়ালিউর রহমান ও মিসেস ওয়ালিউর রহমান। সে সময় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা আব্দুর রব, মুজিবুর রহমান, অশোক কুমার সরকার, স্বপন কুমার সাহা, সহ সভাপতি কাজী রিয়াজ, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাত খান, সদস্য বিপুল তালুকদার, টিটু ইসলাম, হাছান ভুঁইয়া সুমন, জাহিদ হোসেন, মো: রুকন, আনিস মোল্লা। 
অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন জিকু বাদল, অপু খান, আনোয়ার হোসেন, হারুন বেপারী, শ্যামল খান, শাহ আলম, গোলাম মোর্শেদ সাচ্চু, মাসুম খান প্রমুখ। আলোচনা শেষে জাতীয় সঙ্গীত এর মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষান শুরু করা হয়। সে সময় স্হানীয় শিল্লী ছাঠাও ইতালীর ভেনিসের সঙ্গীত শিল্লী শাকিব, শাকিল, আশিক পল্স, এনাম, রিয়েল, সুরাইয়া জেরিন, চ্যানেল আই সেরা কন্ঠের সোহান ও লন্ডনে বসবাস রত ভারতীয় নৃত্য শিল্পী সেলিনা মোঘন নৃত্য পরিবেশন করেন।
