ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন, সুইজারল্যান্ড শাখার ‘অমর একুশে’র বিশেষ আয়োজন থেকে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
আমান আব্দুল গাফ্ফার, সুইজারল্যান্ড প্রতিনিধি: ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন (ইপিবিএ) সুইজারল্যান্ড শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘অমর একুশে’
ইপিবিএ সুইজারল্যাড শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুইজারল্যান্ড মূলধারার রাজনৈতিক ব্যক্তিত্ব আরবেলা স্ট্যাটোভোসি এবং বিশেষ অতিথি ছিলেন ইপিবিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহনূর খান
এছাড়াও জিকো বাদল, সোহেল আহমেদ রুবেন সহ কমিউনিটির বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা নতুন প্রজন্মকে আরো বেশি মাত্রায় বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে সংশ্লিষ্ট করার জন্যে অভিভাবকদের প্রতি আহবান জানান
একুশের তাৎপর্যকে নতুন প্রজন্মের মাঝে ধারন করতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ একুশের গান কবিতা ও নৃত্য নিয়ে সংস্কৃতিক সন্ধ্যা এবং আলোচনা সভায় প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
এসময় সেলিমা খানের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ভাষা ও দেশীয় সংগীত পরিবেশন করেন
অনুষ্ঠানে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন ইপিবিএর কেন্দ্রীয় সভাপতি জনাব শাহনূর খান ও সুইজারল্যান্ডে বিশিষ্ট্য ব্যবসায়ী হাবিব আহাম্মেদ ।
