ডেস্ক রিপোর্ট: মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ ও রোম দূতাবাস সহ রাজনৈতিক নেতাদের হেয় প্রতিপন্ন করে সংবাদ করাসহ অর্থের বিনিময়ে একজন পাসপোর্ট দালালের পক্ষ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে ১৫ই আগস্ট রোম দূতাবাসে শোক সভা চলাকালে ক্ষোভের শিকার হন এই জমির হোসেন। কেউ কেউ তাকে সতর্ক করলেও অনেকেই চড় থাপ্পড় দেয়।
পরে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বেশ কিছুদিন যাবৎ এই জমির হোসেন রোমে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে প্রবাসীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।
অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এ ঘটনায় দু:খ প্রকাশ করে এবং জমির হোসেনের মত হলুদ সাংবাদিকদের পেশা দায়িত্ব সঠিক ভাবে পালন করার অনুরোধ করে।
জানা যায় বিভিন্ন অভিযোগে বাংলা প্রেস ক্লাব, ইতালি থেকে জমিরকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছিল।
