• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যারা এলাকার উন্নয়ন করবে, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকেই ভোট দিবেন: নিক্সন চৌধুরী

অক্টো. 1, 2021

সদরপুর (ফরিদপুর) : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাকে কাছে পাবেন ও আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করবে তাকেই ভোট দিবেন। মহামারি করোনার মধ্যে ও বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সাড়া বিশ্বকে তাক লাগিয়েছে।

তিনি বলেন, আগামীতে যে সকল বড় বড় নেতারা ভোট চাইতে আসবে তাদের প্রত্যাক্ষান করবেন। সুদিনে শুধু জনগণের নিকট ভোট চাইতে আসে কিন্ত জনগণের উন্নয়নে কাজ করেনা। মহামারি করোনা ও ভয়াবহ বন্যায় ঐ সকল নেতারা জনগণের পাশে আসে নাই, সাহায্য-সহযোগিতা করে নাই।

তিনি আরও বলেছেন, ২০১৪ সালে আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে সম্মানিত করেছেন। আমি এলাকায় জনগণের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করে করে যাচ্ছি। প্রায় শত কোটি টাকা ব্যয়ে পদ্মার তলদেশ দিয়ে ক্যাবলের মাধ্যমে নারিকেল বাড়িয়ার চরে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। রাস্তা-ঘাট, ব্রীজ ও কালবার্ড দিয়ে উন্নয়ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মধুমন্ডলের ডাঙ্গী গ্রামের ছুফ্ফা মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তি প্রস্তুর উদ্বোধন কালে এক পথ সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছমির বেপারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, মাদ্রাসার মাহতামিম মাওলানা মুফতি মোঃ আমিন উদ্দিন প্রমুখ।

এছাড়াও তিনি গত বুধবার বিকেলে ঢেউখালী উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যায়ে চার তলা নতুন ভবন শুভ উদ্বোধন করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments