• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শামীম হক কে শুভেচ্ছা জানালেন- শামীম তালুকদার ও টুটুল বিশ্বাস

অক্টো. 1, 2021

 

 

 

 

 

ফরিদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক, আবাহণী ক্রীড়া চক্রের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক। শামীম হক ও তার পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন বছরের জন্য জেলা ফুটবল এসোসিয়েশনের এ দায়িত্ব পেলেন। কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি- এস এম এ আহসান তুহিন, মোঃ খায়ের মিয়া, কোষাধ্যক্ষ কামরুজ্জামান কামরুল ও সদস্যরা হলেন-ইদ্রিস খান, শেখ নুরুল ইসলাম, দিপক কুমার মজুমদার, প্রনব কুমার মুখার্জী, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ মাসুদুর রহমান চুন্নু, একে এম হাসিবুল আমিন সিদ্দিকী, অমরেশ চন্দ্র সাহা ও আশুতোষ গুহ। বিশিষ্ট ক্রীড়া সংগঠক শামীম হক জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি হওয়ায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। শামীম হক সভাপতির পদে অধিষ্ঠিত হওয়ায় দীর্ঘদিন ধরে ফরিদপুরের অবহেলিত ফুটবলের অচলাবস্থা কেটে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করেন জেলার ক্রীড়ামোদীসহ আপামর জনসাধারন। একসময় ফরিদপুর জেলা ফুটবল দলের বেশ সুনাম ছিল। নানা সংকট ও সঠিক নেতৃত্বের অভাবে জেলার ফুটবল দলের সেই সুনাম নেমে এসেছিল শূন্যের কোঠায়। শামীম হকের বলিষ্ট নেতৃত্বে জেলা ফুটবল দলের প্রান ফিরে আসবে এমনটি আশা জেলাবাসীর।

ফরিদপুর জেলা ফুটবল এসোসিয়েশন নব নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব শামীম হক কে শুভেচ্ছা ও অভিনন্দন
মেহেদী হাসান শামীম তালুকদার,
যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ফরিদপুর জেলা শাখা, মোঃ মিজানুর রহমান বিশ্বাস টুটুল, সাবেক ছাত্রলীগ নেতা, কোতয়ালী থানা আওয়ামী যুবলীগ, ফরিদপুর।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments