ইতালির রোমে অন্যতম সামাজিক ও আঞ্চলিক সংগঠন মুন্সিগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ, মন্তেভেরদের আয়োজনে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন।

যান্ত্রিক জীবনকে উপেক্ষা করে রোমের অদূরে সবুজে ঘেরা অপার প্রাকৃতিক সৌন্দর্যের লাগো দি মারতিনানো’তে প্রবাসী পরিবার আনন্দ উপভোগ করেন এই আয়োজনে।
মুন্সিগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ, মন্তেভেরদের সভাপতি মফিজ তালুকদার, সাধারণ সম্পাদক এস এম রাবিন ইদ্রিস সিনিয়র সহ সভাপতি আমিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাচ্চু বেপারী, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল শেখ, যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন শিকদার, দপ্তর সম্পাদক মাহাবুব আলম(তুষার) এবং প্রধান উপদেষ্টা নাদিম গাজী, উপদেষ্টা আনোয়ার হাওলাদার, মাসুদ হোসেন সহ হামিদ শেখ, শাহেদ হাসান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সংগঠনের সামাজিক কর্মকান্ডের মধ্যে সবাইকে নিয়ে বিনোদনের উদ্দেশে এই বনভোজন। অন্যদিকে ঐক্যবদ্ধ সামাজিক বন্ধনে আবদ্ধ করারও ছিল অন্যতম প্রয়াস।

দৌড় প্রতিযোগিতা, বালিশ খেলা, মোরগ যুদ্ধ সহ শিশু-মহিলা ও পুরুষদের জন্য ছিল বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা। তবে প্রচন্ড গরমে শান্তি এনে দেয় লেকের শীতল পানিতে নৌকা ভ্রমন যা ছিল দারুন উপভোগ্য।

এসময় প্রবাসীরা জানান, মুন্সিগঞ্জ সমাজ কল্যাণ সমিতি মন্তেভেরদের আয়োজনে তারা আসতে পেরে দারুন খুশি, কর্মব্যস্ততার ফাঁকে পরিবার পরিজন নিয়ে এমন আয়োজন ছিল সময় উপযোগি
আকর্ষণীয় রাফেল ড্র এবং বিভিন্ন পর্যায়ে খেলাধুলায় বিজয়ী এবং সকল শিশুদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

মুন্সিগঞ্জ সমাজ কল্যাণ সমিতি মন্তেভেরদে আগামীতে বনভোজন সহ কমিউনিটিকে এগিয়ে নিয়ে আরও বিভিন্ন আয়োজন পরিচালনা করার আশা ব্যক্ত করেন আয়োজকরা।
