
মনির মোল্যা, বিশেষ প্রতিনিধি #
ফরিদপুরের মধুখালী উপজেলার নদী ভাঙ্গন কবলিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে কাপড় বিতরন করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম। বুধবার মধুখালী উপজেলার আড়পাড়া, কামারখালী ও ডুমাইন ইউনিয়ন পরিষদে দরিদ্র ১ হাজার মানুষের মাঝে কাপড় বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, মোঃ আকরামুল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য, মোঃ আসাদুল করিম, সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, আদনান সুমন, মধুখালি পৌরসভার ১ নং ওয়াড কমিশনার কামরুজ্জামান বাবু প্রমুখ।
কাপড় বিতরন কালে সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম বলেন, ঐক্যের বিকল্প কিছু নেই, ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচনে নৌকাকে পুনরায় বিজয়ী করতে হবে। নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে গিয়ে প্রত্যেক গ্রাম, ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। ভুলভ্রান্তি থাকতে পারে। দলের স্বার্থে সে সব মনে না রেখে দেশ ও জাতীর উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সফল রাষ্ট্রনায়ক আধুনিক বাংলাদেশে প্রবক্তা শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে
