
বিশেষ প্রতিনিধি #
ফরিদপুরের মধুখালী উপজেলার নদী ভাঙ্গন কবলিত অসহায়, দরিদ্র মানুষের মাঝে কাপড় বিতরন করেছেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম। সোমবার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদে দরিদ্র কয়েক হাজার মানুষের মাঝে কাপড় বিতরন করেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য, মোঃ আকরামুল করিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য, মোঃ আসাদুল করিম, বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রশাদ রায়, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান, মধুখালি পৌরসভার ১ নং ওয়াড কমিশনার কামরুজ্জামান বাবু প্রমুখ।
কাপড় বিতরন কালে সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান। কাজী সিরাজুল ইসলাম আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশকে এখন আর কেউ তলাবিহিন ঝুঁড়ির রাষ্ট্র বলেনা। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ বিশ্বের অন্য দেশ গুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে রয়েছে। এজন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ফের সরকার গঠন করবে। মধুখালীতে কাপড় বিতরন সময় বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেব প্রশাদ রায় বলেন ফরিদপুর-১ আসনে নৌকার মাঝি কাজী সিরাজুল ইসলামকে করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
