ইতালিতে বাংলাদেশ কমিউনিটি কে এগিয়ে নিতে এবং দূতাবাসের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন রোম দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন।
আনকোনার বাংলাদেশ কমিউনিটি ইয়েসি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এমন আশ্বাস দেন।
দূতাবাসের কনফারেন্স রুমে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জসীম উদ্দীনকে নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
ইতোমধ্যে জসীম উদ্দীন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বিশেষ অবদান রাখার কথা উল্লেখ করেন তারা।
বিশেষ করে দূতাবাসের সেবা প্রদানে প্রবাসী বাংলাদেশীরা উপকৃত হয়েছেন। আগামীতেও দূতাবাসের সেবার ধারাবাহিকতা বজায় রাখার অনুরোধ করেন নেতৃবৃন্দ।
এ সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জসীম উদ্দীন সেবা প্রদানে ও কমিউনিটির উন্নয়নে দূতাবাস সব সময় পাশে থাকবে বলে জানান
