ফুটবল প্রিয় ইতালিতে বাংলাদেশ পাবে নতুন পরিচয় অন্য দিকে তরুনদের খেলাধূলায় আগ্রহী করার লক্ষ্যে রোমে শুরু হয়েছে ফুটবল টুর্ণামেন্ট । আয়োজকরা বলেন, এখান থেকে খেলা সুযোগ হতে পারে বিভিন্ন ক্লাবেও
বাংলাদেশ ফুটবল ইতালির আয়োজনে অংশগ্রহণ করছে মোট ১৬ দল। উদ্বোধনী খেলায় নাপলী জালালাবাদ ব্রাদার্স ক্লাব বনাম দোহার পদ্মা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়।
খেলায় টান টান উত্তেজনা থাকলেও শুরু থেকেই শেষ অবধি পর্যন্ত আক্রমনে শিকার হয় দোহার পদ্মা স্পোর্টিং ক্লাব, যার ফলে খেলায় ৫-০ গোলে সহজ জয়ে এগিয়ে যায় নাপলী জালালাবাদ ব্রাদার্স ক্লাব।
ফুটবল টুর্ণামেন্টের প্রথম খেলায় একাই চারটি গোল করে আসিকুজ্জামান আবির, ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে পুরস্কৃত সহ স্পন্সরদের পক্ষ থেকে দেয়া হয় দলের সবার জন্য বিমান টিকেটের ডিসকাউন্ট কুপন।
