• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়াম আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: বুলু সভাপতি ও পলিন সাধারণ সম্পাদক

অক্টো. 6, 2019

বেলজিয়াম আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বজলুল রশীদ বুলু ও সাধারণ সম্পাদক মনির হোসেন পলি নির্বাচিত। “ব্রাসেলস প্রেসক্লাবে”  ৫ই অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয় বেলজিয়াম আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন  ২০১৯।

আহমেদ শাহজাজান, বেলজিয়াম প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শফিউল্লাহ শফি’কে সম্মেলন কমিটির প্রধান করে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে কন্ঠভোটে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুল রশীদ বুলু ও সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন আগামী ৩ বছরের জন্য বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচিত হয়।

বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে আগত বেলজিয়াম আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  সভায় বক্তারা স্বতঃস্ফূর্ত ভাবে বেলজিয়াম আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।

প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযাদ্ধা ইকরাম সিকদার । এসময় বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, রফিকুল আলম, রিয়াজুল ইসলাম সাজু, শামিম আহমেদ, মাহফুজুর রহমান, রাসেল মোল্লা ও সওকত হোসেন দুলাল সহ আরো অনেকে ।

সম্মেলনে দিকনির্দেশনা মূলক বানী পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, আ ক ম মোজাম্মেল হক এম পি (মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী), আসাদুজ্জামান খাঁন এম পি(স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ড. আব্দুস সোবহান গোলাপ এম পি(দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ) ও আলহাজ্ব মোঃ আবুল হোসেন ভূঁইয়া (সভাপতি সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধা ৭১ঢাকা বিভাগ।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সবার সহযোগিতায় শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। এছাড়াও বাংলাদেশের চলমান দূর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের জন্য অগ্রণী ভূমিকা রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি দেশকে একটি দূর্নীতি মুক্ত মডেল দেশ হিসেবে পৃথিবীর বুকে তুলে ধরার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসার আহবান জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments