• শনি. এপ্রিল ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বৃহত্তর ঢাকা সমিতি, ইতালীর খোলা মাঠে ইফতার

মে 20, 2019

তাকওয়া ও আল্লাহর সন্তুটি অর্জনের পাশাপাশি ইসলামের বার্তা বিদেশীদের কাছে পৌচ্ছে দিতে বৃহত্তর ঢাকা সমিতি, ইতালী প্রতি বছরের মত এবারও খোলা মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

রোমের তরপিনাত্তাস্থ স্থানীয় একটি মাঠে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। তিনি এই মাস থেকে শিক্ষা নিয়ে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনের আহ্বান জানান। এসময় রাষ্ট্রদূত, প্রবাসে ও দেশে সকল বাংলাদেশীর মঙ্গল কামনা করেন।

বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ সিপু ও সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ মঞ্জু ‘শান্তির ধর্ম ইসলামকে’ বিশ্ববাসীর কাছে উপস্থাপন করতে অনুরোধ করেন। তারা মনে করেন, ইসলাম সর্ম্পকে সকলকে জানাতে হবে, তবেই বর্তমান সময়ে মুসলমানের উপর ভুল ধারনা সরে গিয়ে, সম্মান বৃদ্ধি পাবে।

এছাড়াও ইতালিতে বাংলাদেশী কমিউনিটির শীর্ষ নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তিতে ইসলামকে সমুজ্জ¦ল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও ব্যবসায়িক সমিতির শীর্ষ নেতৃবৃন্দ সহ অসংখ্য রোজাদার প্রবাসী বাংলাদেশী ও মহিলা-শিশুসহ বিদেশীরা উপস্থিত ছিলেন ।
আলোচনা শেষে সারা বিশ্বের সকল মুসলমানদের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাতুর রোমের খতিব হাফেজ মাওলানা মিজানুর রহমান। ইফতার শেষে খোলা মাঠে মাগরিবের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments