• রবি. এপ্রিল ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিএনপি-জামাত সন্ত্রাসী সংগঠন; ২১ আগস্টের স্মরণ সভায় ইতালি যুবলীগ

আগস্ট 23, 2019

বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন যুবলীগের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বর্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় সকল নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের এ দাবী জানান তারা।

আলোচনা সভায় ইতালি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা সভাপতিত্ব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের পরিচালনায়প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রীস ফরাজী ও প্রধান বক্তা ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

তারা বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশের মৃত্যু হয়নি, ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মধ্যদিয়ে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন, আব্দুর রউফ ফকির সহ রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, শ্রমিক লীগ ইতালী শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর আহম্মেদ, ইতালী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি অনিক হাওলাদার ও তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম সহ অনেকে।

এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হেলাল রায়হান, দপ্তর সম্পাদক সোহেল বকসী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মহি, সম্মানিত সদস্য আলাউদ্দিন শিমুল, রুহুল আমিন, আমিন বেপারী, নুরুল ইসলাম ও শেখ রাশেদ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৫ এবং ২১ আগস্ট একই চক্রের কাজ, এবার এই দেশদ্রোহীদের নিমূল করতে প্রবাস থেকেও বর্তমান সরকারকে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত, ১৫আগষ্ট বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments