• রবি. এপ্রিল ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই রিপোর্টার্স ক্লাবের পিঠা উৎসবে সাংবাদিক-প্রশাসন মিলনমেলা

জানু. 17, 2023

রাজিউল হাসান পলাশঃ শীতের সন্ধ্যা। টেবিলে থরে থরে সাজানো থালা ভর্তি পিঠা। একসঙ্গে সবাই খেলেন পিঠা। মজলেন নানা গল্পে। করলেন মতবিনিময়।

ঢাকার ধামরাইয়ে এভাবেই প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক ও উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন অফিসার্স ক্যাফেতে ধামরাই রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসবের এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে সংগঠনের সদস্য আরিফুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় ও সভাপতি আদনান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান, পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. সবুজ।

মতবিনিমত সভায় বক্তারা সভায় বক্তারা প্রশাসন ও সাংবাদিকদের পেশাগত দ্বায়িত্ব পালনের স্বার্থে পারস্পরিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীতে এ সম্পর্ক আরো মজবুত হবে বলে আশা ব্যক্ত করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments