• রবি. এপ্রিল ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিএনপির সভাপতিসহ গ্রেপ্তার ৯

জানু. 16, 2023

রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাইয়ে উপজেলা বিএনপির সভাপতিসহ ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১০:৩০ টার দিকে পৌর শহরের আইঙ্গন তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিএনপি সূত্র জানায়, দশ দফা দাবি বাস্তবায়ন ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে সকালে ধামরাই বাজার এলাকায় কর্মসূচি পালন করছিল ধামরাই উপজেলা বিএনপি। এ সময় পুলিশের ধাওয়ায় কর্মসূচি বানচাল হয়ে যায়। পরে সেখান থেকে উপজেলা বিএনপি সভাপতিসহ ৯ জনকে আটক করে পুলিশ।

আটকরা হলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি মো. তমিজ উদ্দিন (৬৮), থানা দপ্তর সম্পাদক মো. মিকাইল আহমেদ (৪০), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মারুফ শিকদার (৪৩) ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. মর্তুজ মিয়া (৪৫), উপজেলার কুশুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই (৫৯), কর্মী আহমদ আলী (২৮), মো. আবুল হোসেন (৬০), মো. শরীফ (৩২) ও লাভলু মিয়া (৪০)।

ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, ‘সারা দেশে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আমরা শান্তিপূর্ণভাবে সভা করে ফিরছিলাম। ফেরার সময় কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের নেতা-কর্মীদের আটক করে থানায় নিয়ে যায়। বিষয়টি দলের শীর্ষ পর্যায়ে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, পূর্বানুমতি ছাড়া তাঁরা সমাবেশ করায় তাঁদের নিষেধ করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাঁরা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন এবং পুলিশের কাজে বাধা দেন। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

মামলার বাদী উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, এ মামলায় আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments