• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ভ্রাম্যমান আদালতের অর্থদণ্ড

অক্টো. 3, 2019

ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ এলাকায় নিম্নমানের খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ভাই ভাই নামে একটি বেকারি ও একটি খাবার হোটেল মালিককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ অভিযান চালান ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক।

এসময় তিনি ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, মূল্য তালিকা প্রদর্শন না করা, জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের অভিযোগে ভাই ভাই নামে একটি বেকারিকে ২০ হাজার টাকা ও পচাঁ, বাসি, নোংরা খাবার বিক্রির অভিযোগে একটি খাবার হোটেল মালিক ছাব্বির নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments