• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় আটক সবজি বিক্রেতা

অক্টো. 15, 2019

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে ঘটে যাওয়া রোমহর্ষক চার শিশু ধর্ষণের ঘটনার রেশ কেটে ওঠার আগেই পাঁচ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে এক সবজি বিক্রেতার বিরুদ্ধে। পাঁচ বছর বয়সী এই শিশু ধর্ষণের ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে অভিযুক্ত সবজি বিক্রেতা গোলাম মোস্তফাকে (৫০) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, পাঁচ বছরের ওই শিশুটি তার বাবা মার সাথে ধামরাইয়ের ইসলামপুরে একটি ভাড়া বাড়িতে থাকতো। সোমবার তার বাবা মা পোশাক কারখানায় কাজে চলে গেলে প্রতিবেশী গোলাম মোস্তফা ওই শিশুকে নিজ ঘরে ধরে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার বাবা মাকে জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা সোমবার রাতেই ধামরাই থানায় ধর্ষণকারী গোলাম মোস্তফাকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। পরে ভোর রাতে ইসলামপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি দীপক চন্দ্র সাহা জানান, ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আসামি গোলাম মোস্তফাকে গ্রেফতার করে ৭ দিনের  রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments