
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ধামরাই উপজেলা ছাত্রলীগ। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ ঘটিকায় মুন্নু কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মৃদুল মাহমুদ সাদ্দাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও (ঢাকা -২০)এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির সহ উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
