
ঢাকার ধামরাইয়ে ছোট চন্দ্রাইল এলাকার চাঁন মিয়ার বাড়িতে মায়া আক্তার শান্তা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ সোমবার (১৬সেপ্টেম্বর) সকালে ধামরাই থানা পুলিশ ছোট চন্দ্রাইল এলাকার চাঁন মিয়ার বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, মায়া আক্তার শান্তাকে বকাঝকা দেওয়ায় অভিমান থেকে সে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের ধারণা। রবিবার গভীররাতে ছোট চন্দ্রাইল এলাকার ভাড়া বাসার শোয়ার ঘরে মায়া আক্তার শান্তা গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেয়। মায়া আক্তার শান্তার বাবার নাম আব্দুর রহমান, স্বামী নাম মুরাদ হোসেন থানা-ঘিওর, জেলা- মানিকগঞ্জ।
স্থানীয়রা জানান শান্তা ও মুরাদ একে অপরকে ভালবেসে বিয়ে করেন। মাস ছয়েক আগে ছোট চন্দ্রাইলে চাঁন মিয়ার বাসা ভাড়া নেয় তারা। স্থানীয়রা দরজার ছিটকিনি ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মায়া আক্তার শান্তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ধামরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান ময়নাতদন্তের জন্য লাশ হোসেন শহীদ সরোওয়ার্দী হাসপাতালে প্রেরন করা হয়েছে তদন্তের পর পরে বলা যাবে এটা কি হত্যা না আত্মহত্যা।
