• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

আগস্ট 25, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই উপজেলার পৌর এলাকার যাত্রাবাড়ী থেকে অর্পন সরকার (২৮) ও ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর থেকে মোঃ সাগর মাহমুদ (৩০) নামে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রনের পরিদর্শক ও  র‌্যাব-৪ এর একটি টিম।

আটকের পর ধামরাই থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৪শে আগষ্ট) বিকাল ৪টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজীপুর গ্রাম থেকে ও ধামরাই পৌর শহরের যাত্রাবাড়ী থেকে তাদের আটক করা হয়। আটককৃত সাগর মাহমুদ ধামরাই উপজেলার হাজীপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে এবং অর্পন সরকার, কালিয়াকৈর থানার কান্দাপাড়া গ্রামের রঞ্জিত সরকারের ছেলে।

এ”ব্যাপারে ধামরাই থানার ডিউটি অফিসার (এস আই) মোসাঃ মালেকা বেগম জানান— ইয়াবা বিক্রির সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রনের পরিদর্শক ও র‌্যাব-৪ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাজীপুর গ্রামে সাগর মাহমুদের নিজ বাড়ীতে ইয়াবা বিক্রি কালে ৪৮পিছ ইয়াবা সহ তাকে আটক করে এবং ধামরাই পৌরসভার ৩নং ওয়ার্ডের যাত্রাবাড়ী এলাকা থেকে অর্পন সরকারকে ১৯০পিছ ইয়াবা সহ আটক করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments