ইতালিস্থ নোয়াখালী সমিতি, ইতালীর সম্মানীত সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব তৌহিদ কাদের এর মাতার মৃত্যুতে সংগঠনটির আয়োজনে রোমের ভিত্তোরিত্ত সেন্ট্রাল মসজিদের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী সমিতি, ইতালীর সভাপতি নূরুল আবসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকায়েত হোসেনের সঞ্চালনায় মিলাদ মাহফিলে তৌহিদ কাদের সকলের কাছে তার মা‘র জন্য দোয়া প্রার্থনা করেন।
এছাড়াও তিনি বলেন, প্রবাসে থেকে দূনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পর্ক হারানোর অনেক ব্যাথা, যাদের পিতা-মাতা এখনো বেঁচে আছেন তারা যেন সার্বক্ষনিক তাদের যতœ ও ভালবাসেন। তারাই প্রথম এবং শেষ আপনজন।
এসময় সংগঠন ও কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুর রাজ্জাক, জহিরুল ইসলাম, নুরুল ইসলাম, খোরশেদ আলম, আমিনুর রহমান সালাম, হাসানুরুজ্জামান কামরুল, খন্দকার নাসির উদ্দিন, হুমায়ূন কবির, সালেহ আহমেদ, কামরুল ইসলাম ও লিটন হাজারী।
সকলেই মরহুমার আত্মার শান্তি ও তাকে জান্নাতবাসী করার জন্য দোয়া কামনা করেন। পাশাপাশি তৌহিদ কাদের সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন মো শাহজাহান, রেজাউল হক, শাহজাহান ভূইয়া মিলন, মোখলেচুর রহমান পলাশ, আঃ মমিন, আঃ কাশেম, আলাউদ্দিন শিমুল, মোঃ শরিফ উল্লাহ, মোঃ ওমর ফারুক, মনোয়ারুল হক, মোঃ হোসেন প্রমূখ।
