• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তালমা ইউ পি উপ-নির্বাচনে দুজোনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা!

ফেব্রু. 3, 2019

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। দুজোনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা।

রবিবার দুপুর ১২ টায় তালমা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের রিটানিং অফিসার ও নগরকান্দা উপজেলা নির্বাচন অফিসার আল আমিন উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন।

মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে রিটানিং অফিসার আল আমিন চেয়ারম্যান পাদে দুই প্রার্থী আলহাজ্ব দেলোয়ারা বেগম ও মোঃ ফিরোজ খান এর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।

মনোনয়ন পত্র যাচাই বাছাইকালে উপস্থিত ছিলেন নগরকান্দা থানার ওসি তদন্ত মিরাজ হোসেন, জেলা পরিষদের সদস্য কামাল হোসেন, তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালমা ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফিরোজ খান, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ,সাধারন সম্পাদক লিয়াকত হোসেন,দৈনিক যুগান্তরের নগরকান্দা প্রতিনিধি মিজান বাবু, সাংবাদিক ইমরুল কবির, নিজাম নকিব প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments