মনির মোল্যা :
ফরিদপুর- ২ আসনের সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরীর মাতা জান্নাতুন্নেছার প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩ ফেব্রুয়ারী) বাদ জোহর ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি চৌধুরী বাড়ীতে সাইফুজ্জামান জুয়েল চৌধুরীর মাতা জান্নাতুন্নেছা চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলিমুজ্জামান চৌধুরী ঝুনু, আওয়ামীলীগ নেতা এনায়েত চৌধুরী, লিপটন চৌধুরীসহ আরো অনেকে।
উল্লেখ্য জান্নাতুন্নেছা চৌধুরী গত ০৩ ফেব্রুয়ারী ২০১৮ ইং সকাল ৬ টার সময় ঢাকার আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
মরহুম জান্নাতুন্নেছা চৌধুরীর ছেলে সাইফুজ্জামান জুয়েল চৌধুরী তার মায়ের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন।
