
‘ ডু সামথিং ফাউন্ডেশন ‘ এর পক্ষ থেকে আজ (১/০২/২০২১) কুল্লা কেলিয়া এমদাদুল উলুম মাদ্রাসার ১২০ জন এতিম বাচ্চাকে খাবারের প্যাকেট এবং ২০ টি কম্বল দেয়া হয়। অত্র মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রশিদের নেতৃত্বে ছাত্রদের মাঝে কম্বল ও খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ‘ ডু সামথিং ফাউন্ডেশনের ” প্রতিনিধি ডাঃ আয়শা সিদ্দীকা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রান্তিক শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা ডা. নন্দলাল সুত্রধর , অঙ্কুর (বাংলাদেশ) প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মনজুরুল হক, তানভীর আহমেদ ইপু, জাহিদ হাসান, আকরাম সহ আরো অনেকে।
মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী
ধামরাই, ঢাকা।
