• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) ইতালির নতুন কমিটি গঠনে ১৫দিনের মধ্যে সিদ্ধান্ত

জুলাই 28, 2019

জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) ইতালির সিনিয়র সহ সভাপতি এমডি মজির উদ্দিনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক জামিল উদ্দিনের পরিচালনায় বৃহত্তর সিলেটবাসীর আয়োজনে একটি সাধারণ সভার অনুষ্ঠিত হয়। 

রোমের তরপিনাত্তারায় রসই রেষ্টুরেন্টে গত ২৭ জুলাই রাত ৯টায় অনুষ্ঠিত এ সভায় সিলেট প্রবাসীর অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল উদ্দিন, শামসুল হক পাখি, মিনার আহম্মেদ, আব্দুল জলিল হীরা, ফজলুর রহমান, এমডি রানা খান, এ টি এম শাহজাহান এবং রেজাউল করিম রিপন।

এসময় তারা সাংগঠনিক প্রক্রিয়ায় সংগঠনকে আরও শক্তিশালী এবং গ্রহনযোগ্য একটি কমিটির করার দিক নির্দেশনা দেন।

এছাড়াও জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) এর সহ সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, দপ্তর সম্পাদক খায়রুজ্জামান খান,আন্তর্জাতিক সম্পাদক শফিকুল আলম ও সম্মানিত সদস্য আহাদ মিয়া উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় সকলের সম্মতিতে আগামী ১৫ দিনের মধ্যে জালালাবাদ কল্যান সংঘ (বৃহত্তর সিলেট) ইতালির নতুন কমিটি গঠন কল্পে সিদ্ধান্ত নেয়া হবে জানানো হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments