
রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে ফোর্ডনগর খেয়াঘাটে পারাপারের নিয়ম নীতি উপেক্ষা করে অতিরিক্ত ভাড়া নেওয়ায় মোতালেব ও রাসেল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে ধামরাই উপজেলা প্রশাসন ওই খেয়াঘটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ফোর্ডনগর খেয়া-ঘাট পারাপারে জনপ্রতি ৫ টাকার পরিবর্তে ১০টাকা, মোটর সাইকেল ১০ টাকার পরিবর্তে ৪০ টাকা, অটো রিক্সা-ভ্যান ৬ টাকার পরিবর্তে খালি ও পন্য বোঝাই প্রতি ১০০-১০০০টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করায় মোতালেব ও রাসেল আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
