• রবি. এপ্রিল ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে কাভার্ডভ্যান-পিকভ্যান সংঘর্ষ, ২জন নিহত

আগস্ট 14, 2022

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে মহাসড়কে কাভার্ডভ্যান-পিকভ্যান সংঘর্ষে ঘটনা স্থলে একজনের মৃত্যুর পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত বাকি ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৪ আগস্ট) দুপুর ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ধুলিভিটা বাস স্ট্যান্ড সংলগ্ন স্নোটেক্স আউটওয়ার লিঃ গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাব্বির (২২) ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার আলিয়াপাড়া গ্রামের ছেলে। নিহত অপরজনের জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন- ওমর ফারুক (২৮), রকি (২৬) ও এনামুল (২৭)।

পুলিশ জানায়, দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে আরিচাগামী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই একজন ও হাসপাতালে বিকেল ৪টার দিকে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ড ভ্যান এবং পিকআভ্যানের ড্রাইভারসহ আরও ৩ জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা নুর রিফাত আরা সময়নিউজকে বলেন, আমাদের হাসাপাতালে দুইজনকে মৃত অবস্থা পেয়েছি। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, নিহত দুইজনের মরদেহে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া সড়ক থেকে পিকাপভ্যান ও কাভার্ডভ্যান সড়িয়ে ফেলে সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments