• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কর্মহীন মাহিন্দ্র-অটো চালকদের মাঝে সংসদ উপনেতা ও লাবু চৌধুরীর পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ!

এপ্রিল 2, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে ফরিদপুরের সালথায় করোনা ভাইরাসের কারোনে মাহিন্দ্র-অটো চলাচল বন্ধ থাকায় কর্মহীন অসহায় ১০০’শ মাহিন্দ্র-অটো চালকদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে এখাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মামুন মিয়া, যুবলীগ নেতা ফিরোজ মাহমুদ, ছাত্র লীগ নেতা বাকি বিল্লাহ প্রমুখ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার বলেন, সালথার কর্মহীন মাহিন্দ্র-অটো চালকদের মাঝে ২০ কেজি, আলু ৫ কেজি, ডাল ১ কেজি, লবন ১ কেজি, ১ লিটার তেল মাননীয় সংসদ উপনেতা ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবুর পক্ষ থেকে বিতরন করা হলো। আমাদের খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যহত থাকবে। সালথা উপজেলার কোন মানুষ খাদ্যের অভাবে না খেয়ে থাকবে না।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments