• রবি. এপ্রিল ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে ১ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

এপ্রিল 2, 2020

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে করোনার প্রভাবে কর্মহীন ও দুস্থ ১ শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান। হরিরামপুর ইউনিয়নের আরজ খার ডাঙ্গী গ্রামে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানার তত্বাবধানে কর্মহীন হয়ে পরা ক্ষুদ্র ব্যবসায়ী,শারীরীক প্রতিবন্ধী,দিন মজুর ও দুস্থ ১শত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় তাদের প্রত্যেককে ২০ কেজি চাউল,২কেজি আলু,২ কেজি ডাউল,১ মাস্ক দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইমদাদুল হক তালুকদার হরিরামপুর ইউপি চেয়ারম্যান আমীর হোসেন খান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments