• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনা জয় করলেন সালথা থানায় কর্মরত তিন পুলিশ সদস্য।

জুলাই 6, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
করোনা জয় করলেন ফরিদপুরের সালথা থানায় কর্মরত তিন পুলিশ সদস্য। করোনাজয়ী ওই তিনজনকে ফুল দিয়ে বরণ করে নেন ওসি মোহাম্মদ আলী জিন্নাহ।

করোনাবিজয়ী তিনজন হলেন, পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হক, কনস্টেবল মো. মামুন ও রাসেল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার, উপ-পরিদর্শক মো. মিজানুর রহমানসহ থানার কর্মরত পুলিশ সদস্যরা।

তাদের এই করোনা জয়ে থানার পুলিশদের মাঝে নতুন করে কর্মচঞ্চলতা ফিরে এসেছে।

উল্লেখ্য, সালথা থানা পুলিশের এই তিন করোনা যোদ্ধা একমাস আগে কর্মরত অবস্থায় করোনা আক্রান্ত হন। এদের মোধ্যে একজন হাসপাতালে ও দুইজন বাসায় আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments