• রবি. এপ্রিল ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরে এনটিভির ১৮তম জন্মদিন উদযাপন।

জুলাই 6, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দুরত্ব মেনে একটু ভিন্নধর্মী আয়োজনে ফরিদপুরে পালন করা হয়েছে দেশের সেরা টিভি চ্যানেল এনটিভির ১৮তম জন্ম দিন।
এ উপলক্ষে রবিবার এনটিভির লগো যুক্ত মগ বিতরণ করা হয় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দিপক কুমার রায় সহ শহরের বিশিষ্টজনের মাঝে।

এছাড়া সোমবার দুপুরে শহরের নানা শ্রেনি পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস।

ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার এনটিভির উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতে দেশের সবচাইতে বড় টিভি চ্যানেল হিসেবে এনটিভি দেশ ও জাতির কল্যানে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments