ইতালী আওয়ামী লীগের আসন্ন ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনকে নিয়ে ঢাকায় ইতালির শীর্ষ নেতারা বৈঠক করেছেন।বৈঠকে সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় ইতালী আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন সম্পন্ন করার সংকল্প ব্যক্ত করেন নেতারা।
ডেস্ক রিপোর্ট: ইতালী আওয়ামী লীগের সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের কোথাও বলেন। আগামী ২৯ শে মার্চ ইতালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে দলটির নির্বাহী কমিটি।
ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এই বৈঠকে ইতালী আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া, সদস্য সচিব আবু সাঈদ খান, প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা শামসুল আলম স্বপন, হান্নান মোল্লা, শাহজাহান লাবু, ফয়েজ মজুমদার, আব্দুল খালেকসহ অনেকে উপস্থিত ছিলেন।
বৈঠকে স্পেনের রাজধানি মাদ্রিদে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে ঢাকা থেকে ইতালী আওয়ামী লীগের নেতাকর্মীরা এসপেরে আসবেন বলে জানানো হয় ।
