জাকির হোসেন সুমন : যথাযোগ্য মর্যাদায় ইতালীর ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভেনিসের মারঘেরা হোটেল কলম্ব হল রুমে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। ভেনিস আওয়ামীলীগের আয়োজনে, ভেনিস যুবলীগ ও ছাএলীগ এর সার্বিক সহযোগীতায় আলোচনা সভায় পরিচালনা করেন ভেনিস আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আকতার বেপারী। ভেনিস আওয়ামীলীগের সভাপতি শাজাহান কবির ইদ্রিস এর সভাপতিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভেনিস আওয়ামীলীগের সহ সভাপতি কিশোর খন্দকার, আবু তাহের খান, ভেনিস আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল নাছের, সাবেক সাধারন সম্পাদক ওমর ফারুক নিনি, সদস্য রতন মাঝী, ভেনিস যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোস্তফা ছৈয়াল কালু, যুগ্ন সাধারন সম্পাদক সজীব মুন্সী, সদস্য রতন ছৈয়াল, সবুজ, আসলাম মাদবর, সফিক শিকদার, টিটু, সোরাব, মনছুর আহম্মেদ সহ অনেকে। শুরুতে ভেনিস যুবলীগ একুশের রেলী বের করে।
পরে আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ অস্হায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন। সে সময় সবার কন্ঠে উচ্চারিত হতে থাকে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন স্হানীয় শিল্পী বৃন্দ।
