“নতুন আকাশে উড়াল” এই স্লোগানে উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ইতালীর রাজধানী রোমের রসই রেস্টুরেন্টের হলরুমে পাঠক প্রিয় পত্রিকা দৈনিক আমাদের সময় ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি NTV বুরো প্রধান মনিরুজ্জামান মনির, বাংলা প্রেসক্লাব ইতালী ভারপ্রাপ্ত সভাপতি 71 TV ইতালী প্রতিনিধি লাবণ্য চৌধুরী, সাংগঠনিক সম্পাদক BANGLA TV রোম প্রতিনিধি হুমায়ুন কবির, প্রচার সম্পাদক SN TV ইতালী প্রতিনিধি মিনহাজ হোসেন, সদস্য মোঃ নিজাম উদ্দিন, EUROBANGLA TV রোম প্রতিনিধি মেহেনাস তাব্বাসুম শেলি, AB24.TV’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আফজাল রোমান, পরিচালক ফকির বাবু, ই পি বি এ ইতালী শাখার সভাপতি লায়লা শাহ্, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান রবিন, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, ইতালী মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নয়না আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম, ঢাকা জেলা সমিতির সিনিয়র সহ সভাপতি মোহাম্মেদ লিটন, বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মন্টু, মহিলা সমাজ কল্যান সমিতির সহ সভাপতি নিলুফা বানু, লাভলী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ, গাজীপুর জেলা সমাজ কল্যান সমিতির সভাপতি সোহরাব সরকার, সিনিয়র সহ সভাপতি সামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সানি মোহাম্মেদ, মহিলা সংস্থা ইতালী সভাপতি শান্তা সিকদার, সহ সভাপতি জেসমিন সুলতানা মিরা, রোম বিডি স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ অমর ফারুক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম পলাশ, নব জাগরন নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলাম সংঙ্গীতা সহ আরো অনেকেই।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সংবাদ পত্র জগতে আলোকিত, দৈনিক আমাদের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজ ও দরিদ্র অসহায় মানুষের কল্যানেও গরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদপত্র জ্ঞানের ভান্ডার, সমাজের প্রতিচ্ছবি, ইতিহাসের রক্ষক ও সংরক্ষক। স্বাধীনতার সময় দায়িত্বশীল সাংবাদিকগণ যে সংবাদ লিখেছেন তা আজ ইতিহাসে পরিণত হয়েছে। সে সময়কার পত্রিকার কাটিং থেকে আজ জাতিকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করছে।
বক্তারা আরো বলেন , দৈনিক আমাদের সময় পত্রিকাটি একটি শালিন ও নিরপেক্ষ পত্রিকা। এই পত্রিকাটি বিদেশি শ্রমিকের কথা বলে, বিশেষ করে ইতালীতে বসবারত বাংলাদেশ কমিউনিটির যে কোন খবর যথেষ্ট নিরপেক্ষতা অবলম্বন করে এবং অতি স্বত্তর প্রচারে নিয়ে আসে, দৈনিক আমাদের সময় অতি সহজেই আমাদের কমিউনিটির ঘটে যাওয়া বিষয় গুলি চোখের সম্মুখে তুলে ধরে। এবং ইতালী কমিটির সর্বত্র খবর তুলে ধরার মাধ্যমে যে সহযোগিতা করে আসছেন দৈনিক আমাদের সময় ইতালী প্রতিনিধি ইসমাইল হোসেন স্বপন কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তিনি যে পূর্বের ন্যায় সর্বদা আমাদের পাশে যেন থাকেন। পরিশেষে সকলেই পত্রিকাটির সাফল্য কামনা করে।
পরে সকল সাংবাদিক, আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দদের উপস্থিতিতে কেক কেটে আমাদের সময় পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সকলের সতস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠান সাফল্য মন্ডিত করায় আয়োজকরা উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
