• রবি. এপ্রিল ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির নতুন প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে

আগস্ট 29, 2019

মনিরুজ্জামান মনিরঃ সাম্প্রতিক সপ্তাহগুলিতে রাজনৈতিক সঙ্কটে জর্জরিত হওয়ায় ভেঙে যায় ইতালির সরকার । যার ৯ দিন পর আজ বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি সার্জেও মাতারেল্লা নতুন সরকার গঠনে জুসেপ্পে কন্টে’কে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেন। প্যালেস কুইরিনালে রাষ্ট্রপতির আদেশ ইটালির প্রধানমন্ত্রী গ্রহণের পর জুসেপ্পে কন্টে বলেছেন, এখন “সঙ্কটকে একটি সুযোগে পরিণত করার সময় এসেছে।

মাত্তারেল্লা‘র সাথে বৈঠকের পর কন্টি বলেন এটি দেশের জন্য একটি সূক্ষ্ম সময় এবং আমাদের শীঘ্রই রাজনৈতিক অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসা দরকার। এটি হবে পুনরায় চালু করার নতুন মরসুম। কন্তে বলেন,এটি বিরোধীতার সরকার হবে না বরং এ সরকার হবে নাগরিকদের এবং দেশকে আধুনিকীকরণের জন্য।

তিনি আরও বলেন, ইইউর অন্যতম প্রতিষ্ঠাতা ইতালিকে অবশ্যই এই ব্লকের “নায়ক” হয়ে ফিরবে।
জনপ্রিয়তা বৃদ্ধির আশায়, সালভিনি কন্টির প্রতি অনাস্থা ভোটের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সেই পরিকল্পনা ব্যর্থ হয়। বরং এখন সালভিনিকেই ক্ষমতা থেকে সরে দাড়াতে হচ্ছে।

জুসেপ্পে কন্টে নতুন সরকারের প্রধানমন্ত্রী হলেও কে হবেন স্বরাষ্ট্রমন্ত্রী! পিডির নিকোলা জিংগেরেত্তি নাকি ৫স্টার মুভমেন্টএর ডি মাইও তা এখনো নিশ্চিত হয়নি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments