বাংলাদেশ সমিতি, ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি খান লুৎফর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। খান লুৎফর রহমান স্মৃতি সংসদ, ইতালি আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন আব্দুর রশিদ। সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ও কাউন্সিলর সিকদার মোঃ আশরাফুর রহমান।
এসময় তিনি দূতাবাস এবং রাষ্ট্রদূত শামীম আহসানের পক্ষ থেকে খান লুৎফর রহমানের হাতের লেখা স্মৃতির অংশবিশেষ কমিউনিটিতে উপহার দেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, ইতালিতে বাংলাদেশ কমিউনিটির গোড়া পত্তন এবং বৈধ্য ব্যবসা সহ অধিকার আন্দোলনে মরহুম খান লুৎফর রহমানের অবদান অসামান্য। তিনি ইতালিতে রচনা করেছেন, বাংলাদেশী কমিউনিটির এক সোনালী অধ্যায়।
৩০ জুলাই বাদ মাগরিব রোমে অনুষ্ঠিত সভায় স্মৃতি চারণ করেন, কমিউনিটির শীর্ষনেতা বাংলাদেশ সমিতি, ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতাল-বাংলার সভাপতি শাহ তাইফুর রহমান ছোটন, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী, বৃহত্তর ঢাকা সমিতির সম্মানিত ১নং সদস্য ও ইতালি বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুর রহমান সালাম, সিসিএল এর চেয়ারম্যান ড: মুক্তার হোসেন, জাসদ ইতালী শাখার সভাপতি এড. আনিচুজ্জামান, মহিলা সমাজ কল্যান সমিতি, ইতালির সভাপতি লায়লা শাহ, মহিলা সংস্থা, ইতালির সাধারণ সম্পাদক সৈয়দা মাকসুদা, নোয়াখালী জেলা সমিতির সভাপতি নূরুল আফসার, তুসকোলানা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলী ইউসূফ, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ইতালিতে বাংলাদেশী কমিউনিটির ইতিহাস সম্পর্কে তথা খান লুৎফর রহমানের অবদানের কথা আগামী প্রজন্মকে জানাতে হবে। এতে করে তারা অনুপ্রাণিত হবে এবং কমিউনিটির উন্নত এবং অগ্রগতিতে এগিয়ে আসবে।
খান লুৎফর রহমান স্মৃতি সংসদ, ইতালির পক্ষ থেকে জানানো হয় এই সংগঠনের মাধ্যমে আগামীর বাংলদেশ কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে এবং সকলের সুপরামর্শেসমাজের সম্মানিত ব্যক্তিদের সম্মাননা প্রদান সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে স্বর্ণযুগ ফিরিয়ে আনাতে চেষ্টা করে যাবে।
