• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে বাংলাদেশী কমিউনিটির প্রাণপুরুষ লুৎফর রহমান খানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

আগস্ট 3, 2019

ইতালিতে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির গোড়াপত্তনকারি ‘বাংলাদেশ সমিটি ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি’ লুৎফর রহমান খানের দশম মৃত্যুবার্ষিকী পালন করেছে বাংলা প্রেস ক্লাব ইতালী ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি।

রোমে আয়োজিত স্মরণসভায় লুৎফুর রহমান খানের স্মৃতি ধরে রাখতে এবং বিগত দিনের কর্মকান্ডকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে একটি ফাউন্ডেশন গঠন করার প্রস্তাব করা হয়।
অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আয়েপিসির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং বাংলা প্রেস ক্লাব ইতালীর সিনিয়র সহ-সভাপতি লাবণ্য চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির প্রথম নির্বাচিত সভাপতি কে.এম লোকমান হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ সাইদুর রহমান লস্কর, বাংলাদেশ সমিতির ইতালির সভাপতি আফতাব বেপারী ও সাধারণ সম্পাদক জহিরুল আলম, রাজনৈতিক ব্যক্তিত্ব এনামুল হোসেন অশ্রু, পাবনা জেলা সমিতির সভাপতি পারভেজসহ আরো অনেকে।

বক্তারা বলেন, লুৎফুর রহমান খান ইতালিতে বৈধ্য ব্যবসার অধিকার এনে দিছেন, যার ফলশ্রুতিতে বৈধ্য ভাবে ব্যবসা করে ইতালি থেকে দেশে আজ মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা প্রেরন করা সম্ভব হচ্ছে।
এছাড়াও বক্তারা বলেন, ইতালির রাজপথে আন্দোলনের অগ্রনায়ক এই লুৎফুর রহমান খান প্রবাসীদের অধিকার আদায়সহ কমিউনিটির জন্য ছিলেন নিবেদিত।

বক্তারা লুৎফর রহমান এর জীবনের উপর বিশদ স্মৃতিচারণ করেন এবং আগামী সেপ্টেম্বরের মধ্যে একটি ফাউন্ডেশন গঠনের প্রস্তাব গ্রহণ করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments