রঞ্জু আহমেদ
৪১৯ জন হজ্বযাত্রী নিয়ে চলতি বছরের হজ্বের প্রথম ফ্লাইট জেদ্দায় পৌছেছে।
আজ বৃহস্পতিবার ঢাকা থেকে ৪১৯ জন হজ্বযাত্রী নিয়ে চলতি বছরের হজ্বের প্রথম ফ্লাইট বিজি- ৩০০১ সৌদি আরব সময় সকাল ১০:৩০ মিনিটে কিং আব্দুল আজিজ আন্তজার্তিক বিমান বন্দরে অবতরণ করে।
জেদ্দা বিমান বন্দরে হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ, সৌদি হজ্ব মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মারওয়ান, দক্ষিণ এশিয়ার মোয়াচাচ্ছা চেয়ারম্যান ডঃ রাফাত বদর, জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন, কাউন্সেলর হজ্ব মাকসুদুর রহমান, বাংলাদেশ বিমানের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আলী ওসমান নূর, দূতাবাস এবং কনস্যুলেটের কর্মকর্তাগণসহ সৌদি পদস্থ কর্মকর্তাগণ হজযাত্রীদের অভ্যর্থনায় উপস্থিত ছিলেন।

প্রথম ফ্লাইটে আসা হজযাত্রীগণকে সৌদি সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহারহিসেবে খেজুর জায়নামাজ ও তসবিহ তুলে দেয়া হয়। উষ্ণ অভ্যর্থনায় হজযাত্রীগণ আনন্দিত হন এবং খুশী মনে উপহার গ্রহণ করেন।
