• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

২৪ ঘন্টায় খুনের রহস্য উদঘাটন

ফেব্রু. 14, 2022

টাঙ্গাইলের নাগরপুরে নুরভানু (৫৮) নামের এক নারী নৃশংসভাবে খুন হয়। খুনের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে নাগরপুর থানা পুলিশ ।

উপজেলা সদরের দুয়াজানী গ্রামে মর্মান্তিক এ ঘটনায় পুলিশ ২৪ ঘন্টার মধ্যে ঘাতক ছেলেকে আটক কর। পরে সে সত্যতা স্বীকার করে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দেয়।

নিহত নুরভানু (৫৮) সদর উপজেলার দুয়াজানী গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। ১২ ফেব্রুয়ারি দিনের বেলায় নিজ বাড়িতে ওই নারীকে পিটিয়ে হত্যার পর ঘাতক পালিয়ে যায়। পরে নিহতের স্বামী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘন্টায় অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি আসামীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার আয়ু এস আই অশোক ভূষন সাহা বলেন, নাগরপুর থানার অফিসার ইর্নচাজ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন স্যারের সহযোগিতায় আমি ও আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ২৪ ঘন্টার মধ্যে খুনের রহস্য উদঘাটন করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।

নাগরপুর থানার অফিসার ইর্নচাজ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে কে বা কাহারা নুরভানু(৫৮)কে হত্যা ফেলে রেখে যায়। নিহতর স্বামী বাবুল নাগরপুর থানায় অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগ নিয়ে পুলিশ মাঠে নেমে তদন্ত শুরু করে। ছেলে জহিরুল ইসলাম (৩২) কে আটক করার পর তার মাকে খুনের বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments