
মনির মোল্যা, সালথা, ( ফরিদপুর) প্রতিনিধি: ১২ শতাধিক পরিবারের মাঝে সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর পক্ষ থেকে সামগ্রী বিতরণ করা হবে।
জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে ফরিদপুরের সালথায় করোনা ভাইরাসের কারনে দোকান বন্ধ হয়ে পড়া অসহায় ১২শতাধিক দোকানদারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।
তারই ধারাবাহীকতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঐ ইউনিয়নের ১২০ জন চায়ের দোকানদারের মাঝে উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওহাব, গিয়াসউদ্দিন গিয়াস, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মদ ফকির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম জাফর, যুবলীগ নেতা মামুন মিয়া, ওয়াহিদুজ্জামান মোল্যা প্রমুখ।
এসময় সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেন, করোনা ভাইরাসের কারনে দোকান বন্ধ হয়ে পড়া অসহায় ১২ শতাধিক চায়ের দোকানদারদের মাঝে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে প্রতিটি দোকানদারকে ১০কেজি চাউল, ৩ কেজি আলু, ১কেজি ডাল, ১লিটার তেল, ১ কেজি লবন, ১টি করে সাবান বিতরণ করা হবে। আজ বৃহস্পতিবার আমরা উপজেলার আটঘর ইউনিয়নের সবকটি চায়ের দোকানদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করলাম। উপজেলার বাকি ৭টি ইউনিয়নের চায়ের দোকানদারদের খাদ্য সামগ্রী প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরো বলেন, সংসদ উপনেতা ও লাবু চৌধুরীর পক্ষে এর আগে আমরা মাহিন্দ্র চালক, অটো চালকসহ বেশকিছু দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। দুর্যোগ কালিন সময়ে আমাদের খাদ্য সামগ্রী বিতরন অব্যহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, প্রিয় উপজেলা বাসি দিন দিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে যাবেন না।নিজে সতর্ক থাকুন, অপরকেও সতর্ক করুন, করোনাভাইরাস প্রতিরোধ করুন।
