• শনি. মে ২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় প্রতিপক্ষের হামলায় ২১টি বসতঘর ভাংচুর, আহত-১৫

এপ্রিল 17, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পুর্বশত্রুতার জেরধরে প্রতিপক্ষের হামলায় ২১টি বসতঘর ভাংচুর ও মহিলাসহ ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬এপ্রিল) বিকালে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় কালাম শেখ বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ একজনকে আটক করেছে।

কালাম শেখ অভিযোগ করে বলেন, আমার প্রতিপক্ষ ইকরাম খান ও মান্নান খানের সাথে দীর্ঘদিন যাবৎ গ্রাম্যদলাদলী ও পারিবারিক বিরোধ চলে আসছে। এরই সুত্রধরে বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩টার দিকে ইকরাম খান ও মান্নান খানের লোকজন ঢাল-সড়কি, রামদা, ইটপাটকেল নিয়ে আমার বাড়ি ও আমার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ২১টি বসতঘর ভাংচুর করেছে। এসময় হামলা ঠেকাতে গিয়ে আমার সমর্থক লাভলু শেখ, সোবান শেখ, রুস্তুম শেখ, রাশেদ শেখ, শাহাদৎ শেখ, রেজাউল শেখ, সেলিনা বেগম, ৭মাসের অন্তসত্বা পলি বেগমসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইকরাম খান ও মুন্না খান হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, হামলার ব্যাপারে আমরা কিছুই জানিনা। পরে জানতে পারলাম আমাদের সমর্থক কয়েকজন যুবকের সাথে কালাম শেখের লোকজনের মারামারী হয়েছে। নিজেরাই বসতঘর ভাংচুর করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী মান্নান খানকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments