• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

হ্যান্ড গ্লাভস, মাস্ক ও ইউনিফর্ম বিতরণ করলেন পৌর মেয়র গোলাম কবির

মার্চ 22, 2020


রাজিউল হাসান পলাশঃ করোনা ভাইরাসের আতংকে আজ পুরো বিশ্ব বিচ্ছিন্ন। বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসের নেই প্রতিষেধক শুধু প্রতিরোধ করাই এখন সম্বল। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি করতে ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র গোলাম কবির গ্রহন করেছেন বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে নিজ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে বিতরণ করেছেন পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট সামগ্রী।

রবিবার (২২ মার্চ ) সকালে ধামরাই পৌরসভার পরিছন্ন কর্মীদের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে নতুন করে, হ্যান্ড গ্লাভস, মাস্ক , ইউনিফর্ম প্রদান করেন পৌরসভার মেয়র গোলাম কবির। পৌরসভায় প্রবেশের পূর্বে হাত ধোঁয়ার ব্যবস্থা করেছেন। যাতে পৌর কর্মী এবং সাধারণ জনগণ পৌরসভা ভবনে প্রবেশের পূর্বে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে প্রবেশ করতে পারে।

এছাড়াও ইতিপূর্বে ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও সকলের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় কি বিস্তারিত উল্লেখ করে প্রচার পত্র বিতরন করা হয়েছে পৌর নাগরিক সহ সর্বসাধারণের মাঝে। সেই সাথে পৌর সভায় প্রবেশ পথে হাত ধোঁয়ার যাবতীয় ব্যবস্হা করেছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments