• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স‌ালথা উপ‌জেলা চেয়ারম্যা‌নের সাক্ষর জাল পুলিশের হাতে আটক- ২।

অক্টো. 10, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফ‌রিদপু‌রের সালথায় উপ‌জেলা চেয়ারম্যা‌ন ওয়াদুদ মাতুব্বরের সাক্ষর জাল ক‌রে প্রতারনা ও এক‌টি বা‌ড়ি এক‌টি খামার প্রক‌ল্পের নাম ক‌রে ঘর-বা‌ড়ি ক‌রে দেওয়ার কথা ব‌লে টাকা নেওয়ার অ‌ভি‌যো‌গে ২ জনকে আটক ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। আটককৃতরা হলেন উপ‌জেলার বল্লভদী ইউনিয়‌নের বিষ্ণ‌ুদি গ্রা‌মের মৃত সে‌কেন্দার আলীর পুত্র ফরহাদ সেখ (৪০) ও মেজবা উদ্দিন (৬০)। গত শুক্রবার বিকা‌লে উপ‌জেলার যদুনন্দি বাজার থে‌কে তা‌দের আটক করা হয়।

পু‌লিশ সু‌ত্রে জানা যায়, আটককৃত ফরহাদ ও মেজবা উদ্দিন এক‌টি বা‌ড়ি এক‌টি খামার প্রক‌ল্পের নাম ক‌রে ঘর বা‌ড়ি ক‌রে দেওয়ার কথা ব‌লে উপ‌জেলার বল্লভ‌দি ইউনিয়‌নের ৭-৮ জন ব্য‌ক্তির নিকট থে‌কে ৬/৭ মাষ আ‌গে টাকা নেয়। ঘ‌রের জন্য চাপ দি‌লে আসামীরা সালথা উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যা‌নের জাল সাক্ষ‌রে সুপা‌রিশ করা কাগজ পত্র দেখায় এবং সক‌লের নিকট ৮ হাজার ৫’শ টাকা ক‌রে দা‌বি ক‌রে, ভুক্তভু‌গিরা টাকা নেওয়ার জন্য আসামী‌দের যদুনন্দি বাজা‌রে আস‌তে ব‌লে সেখা‌নে পৌছ‌লে ফরহাদ ও মেজবা উদ্দিন‌কে আটকে রে‌খে পু‌লি‌শে খবর দেয় এলাকাবাসী। ঘটনাস্থ‌লে গি‌য়ে পু‌লিশ তা‌দের আটক ক‌রে থানায় নি‌য়ে আ‌সে।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ ব‌লেন, আটককৃত ফরহাদ শেখ ও মেজবা উদ্দি‌নের না‌মে প্রতারনার দা‌য়ে নিয়‌মিত মামলা রুজু করা হ‌য়ে‌ছে। শ‌নিবার তা‌দের বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে এছাড়াও এই বিষ‌য়ে আইনগত প‌ক্রিয়া চলমান র‌য়ে‌ছে।

সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেন, জাল সাক্ষরকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

১০ অ‌ক্টোবর ২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments