• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্কাউটসের মূল লক্ষ্যে হচ্ছে মানুষের সেবা করা ফরিদপুরের- জেলা প্রশাসক

অক্টো. 28, 2019

 

মনির মোল্যা, সালথা(ফরিদপু) প্রতিনিধি:
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, স্কাউটসের মূল লক্ষ্যে হচ্ছে মানুষের সেবা করা। স্কাউটস পারে একটি সুন্দর সমাজ উপহার দিতে। তরুন প্রজন্মদের স্কাউটসরা সঠিক নিশানা দেখাবেন। আপনারা মানুষের সেবা করুন এই প্রত্যাশা করছি।

সোমবার বিকাল ৪টায় ফরিদপুরের সালথা উপজেলা হলরুমে আয়োজিত বাংলাদেশ স্কাউটস উপজেলা ৩য় ত্রৈ-বার্ষিক কাউন্সিল ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অতুল সরকার এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক হাসান, বাংলাদেশ স্কাউটস ফরিদপুর জেলার উপ-পরিচালক শর্মিলা দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লিটু, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রমূখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments