মনির মোল্যা : সারা দেশের ন্যায় ফরিদপুরের সালথায় সুষ্ট ও সুন্দর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা। শনিবার সকাল ১০ টায় বাংলা প্রথমপত্র ও কোরআন মাজিদপত্রের মধ্যেদিয়ে এ পরীক্ষা শুরু হয়।
মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১টি কেন্দ্র ও দুইটি ভ্যানুতে ১ হাজার ৮জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এরমধ্যে ছেলে পরীক্ষার্থী রয়েছে ৫শ ও মেয়ে পরীক্ষার্থী ৫শ ৮জন। এদিকে সালথা সরকারী কলেজ কেন্দ্রে ২০১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহন করেছেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুল ইসলাম সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভ্যানু, জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ভ্যানু ও সালথা সরকারী কলেজ কেন্দ্র পরিদর্শণ করেন।

