
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের মহতী উদ্যোগ।করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ফরিদপুর জেলার সালথা উপজেলার সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের নিম্ন অায়ের অভিভাবকদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সোমবার অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর নিম্ন অায়ের অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল, তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন শিক্ষাক বৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক কামাল মিয়া, মিরান মোল্যা, হুমায়ুন কবির,অালী নেওয়াজ, ফারুক হোসেন, ইমরান হোসেন।
শিক্ষকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকা বাসি।
