• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ৮৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!

জানু. 16, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথায় ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ কাজী সানোয়ার নামে (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ।

বুধবার সন্ধ্যায় উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে আটক করে তাকে। কাজী সানোয়ার উত্তর ফুলবাড়িয়া গ্রামের মৃত কাজী লুৎফর রহমানের ছেলে ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় সালথা থানা পুলিশের একটি টিম উপজেলার উত্তর ফুলবাড়িয়া এলাকায় সানোয়ারের বাড়ির সামনে ইটের রাস্তায় অভিযান চালিয়ে কাজী সানোয়ারকে আটক করে। আটকের পর তার শরীর তল্লাশি করে ৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ইয়াবাসহ আটককৃত কাজী সানোয়ারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments