• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় সহকারী কমিশনার (ভুমি)মারুফা সুলতানা খা‌নের বিদায় সংবর্ধনা

জুন 21, 2021

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মারুফা সুলতানা খান হীরাম‌নিকে বদ‌লিজ‌নিত ‌বিদায় সংবর্ধনা দেওয়া হ‌য়ে‌ছে।

সোমাবার (২১ জুন) সকাল ১০ টায় উপ‌জেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই বিদায় সংবর্ধনা অনু‌ষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকা‌রের সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্তিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, ম‌হিলা ভাইস‌-চেয়ারম‌্যান রুপা বেগম, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা জীবাংশু দাস, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আ‌সিকুজ্জামান, উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, উপ‌জেলা য‌ুবলী‌গের সভাপ‌তি খায়রুজ্জামান বাবু মোল‌্যা প্রমূখ। এছাড়াও উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা, সাংবা‌দিক, শিক্ষক, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা সংসদ সন্তান কমান্ড, স্থানীয় জনপ্রতি‌নি‌ধি ও গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা সহকারী প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠা‌নে বক্তারা মারুফা সুলতানা খান হীরাম‌নির সুস্বাস্থ‌্য ও দীর্ঘায়ু কামনা ক‌রেন পাশাপা‌শি তার কর্ম জীব‌নের সফলতা কামনা ক‌রেন।

উল্লেখ্য, মারুফা সুলতানা খান হীরাম‌নি গত ২৫ অক্টোবর ২০২০ ইং তা‌রি‌খে সালথা উপ‌জেলায় সহকারী ক‌মিশনার (ভূ‌মি) হি‌সে‌বে যোগদান ক‌রেন। বর্তমানে ঢাকার রমনায় বদ‌লি হয়েছেন।

সালথার সা‌র্বিক উন্নয়‌নে মারুফা সুলতানা খান হীরাম‌নি ব‌্যাপক ভূ‌মিকা রা‌খেন।

২১ জুন ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments