• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা

জুন 22, 2021

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সালথা থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, সালথা-নগরকান্দা পুলিশের সার্কেল সুমিনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্যা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, নুরুল ইসলাম, হাবিবুর রহমান লাভলুসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।

এসময় বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি এই স্টিকার বিতরনের উদ্বোধন করা হয়।

২২ জুন ২০২১

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments