
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা বাজারে পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক মন পাট পুড়ে প্রায় ২ লক্ষ্যাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সালথা সদর বাজারের পাশে অবস্থিত কাউলিকান্দা বাজারে নুরইসলামের বিল্ডিং এ স্থানীয় পাটের ব্যবসায়ী চুন্নু মাতুব্বরের ভাড়ার ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের শ্রমিকরা পাট মোড়কজাত করে ওই বিল্ডিং এর ওয়াল ঘেসে রাখা হয়েছিল। বিল্ডিং এর উপরে ওয়ালিং কাজ চলাকালিন সময়ে উপর থেকে আগুনের ফুলকি এসে পাটের বোঝার পড়ে আগুন ধরে যায়। হঠাৎ আগুনের লেলিহান শিখা ধাউ ধাউ করে উপরের দিকে উঠে যায়।
পরে খবর পেয়ে স্থানীয়রা ও সালথা ফায়ার সার্ভিসের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। জানা যায়, ফরিদপুরের কানাইপুর শীল্পনগরীর হাসিব ট্রেডার্স এর ক্রয় করা এই পাট ট্রাকে উঠানোর জন্য মোড়কজাত করা হচ্ছিল। শতাধিক মন পাট পুড়ে গিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর দাবি।
